|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু।।
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মমেছা বেগম(৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ ১০ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানায় খালেক মন্ডলের পুকুর পার সংলগ্ন রেল লাইনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন জানান, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে ক্যান্সার ও মাথার সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাত ৩ টার সময় বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের দিকে ছুটে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোক্তার হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.