|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভা গতকাল ২৮-০৯-২৩ খ্রি:
সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
উল্লেখ্য যে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পূর্বে দলের সভাপতি মন্ডলীর সদস্য ডঃ আব্দুর রাজ্জাক কে আহবায়ক ও দলের তথ্য ও গবেষণা সম্পাদক ডঃ সেলিম মাহমুদ কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করেছেন।
ইশতেহার কমিটির সদস্য হিসেবে রয়েছেন ড. মসিউর রহমান, ড. অনুপম সেন, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি এমপি, ড. হাছান মাহমুদ এমপি, অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, অ্যাডভোকেট তারানা হালিম, ওয়াসিকা আয়েশা খান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি, অ্যাডভোকেট সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী, সাব্বির আহমেদ এফসিএ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.