|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সীতাকুণ্ডে এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার অস্ত্র মামলায় এজাহার নামীয় পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গত শনিবার (২৩সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামী হলেন, ভোলা জেলার শশীভূষণ থানার এওয়াজপুর গ্রামের আলকাজ চৌধুরীর পুত্র ইলিয়াস (৩১)। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানার মামলা নং-৩৬, তারিখ ২২ আগস্ট ২০২৩, ধারা- ১৮৭৮ সালের The Arms Act 19-A মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সহ আরো ২টি মামলা রয়েছে। এব্যাপারে র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, এজাহার নামীয় এক পলাতক আসামীকে সীতাকুণ্ড হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.