|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
চাঁদপুরে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ লক্ষে বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" এই প্রতিপাদ্যে জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুরের আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মহসিনুল হক, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।
এ সময় জনাব মোঃ আব্দুল হান্নান, মাননীয় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চাঁদপুর, জনাব মোঃ নুরুল আলম সিদ্দীক, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , চাঁদপুর সহ জেলা লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.