|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আত্রাইয়ে আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁর আত্রাইয়ে আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষ উপজেলার পরিষদ সংলগ্ন হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেদ্রনাথ দত্ত দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জাকির হোসন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. আল-আমিন।#
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ
০১৭১৪৭২৪৯২৬
২২/০৯/২৩
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.