|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবির গ্রামীণ রাস্তাপাকা করণের উদ্বোধন।।
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩
আজ ২০ সেপ্টেম্বর, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের শ্রীশ্রী রাধাগোবিন্দ্র আশ্রম হতে জীবনপুর (নয়াপাড়া) রেলগেট পর্যন্ত গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রায় কোটি টাকা ব্যয়ে গ্রামীণ কাঁচারাস্তাটি পাকাকরণের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা আ,লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাধারন সম্পাদক ও কুসুম্বার চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী ও পৌর আ,লীগের সভাপতি এস,কে আব্দুল হক সহ এলাকাবাসি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.