|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁয় গরু চুরির ঘটনা ঘটেছে
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৩
নওগাঁয় জাহিদুল ইসলাম নামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করছে চোর
নওগাঁয় এক কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর রাণীনগর উপজেলার পাকুড়িয়া বড়পুকুর গ্রামের কৃষক জাহিদুল ইসলাম এর গোয়াল থেকে ৩ টি গরু চুরি হয়।জাহিদুল ঐ গ্রামের হেকমত আলীরছেলে।জাহিদুল জানান সন্ধায় প্রতি দিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে তালা-চাবি দিয়ে ঘুমিয়ে পরি। সকালে গরু বের করার সময় দেখতে পাই গোয়াল ঘরের পিছনের জানালা থেকে এবং দেয়াল ধ্বসে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.