|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবিতে নদীর পাড়ে বৃক্ষ রোপন
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৩
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
অতিরিক্ত বন্যার পানির শ্রোতে নদীর পাড় ক্ষয়রোধে ও সবুজ শ্যামল সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষে বৃক্ষরোপন কর্মসুচী গ্রহন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। চলতি অর্থবছর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে তুলশীগঙ্গা নদীর উভয়পাড়ে ঔষষি, বনজ ও ফলদ প্রায় পনের হাজার চারাগাছ রোপন করা হয়। ঔষধি ও বনজ জাতিয় নিম, অর্জন, বহেরা, হরতকি, আমলকি ও আকাশমনি দশ হাজার এবং আম, জাম ও কাঁঠাল ইত্যাদি ফলদ পাঁচ হাজার গাছ রোপন করা হয়। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্ড সন্সের প্রোপাইটার বলেন, চারা গাছগুলো রোপন করার কয়েকদিন পর একটানা বৃষ্টি হয়। বৃষ্টির পানি পাড় বয়ে নদীতে নামার সময় অনেক গাছ তীব্র শ্রোতে ভেসে যায় এতে কিছুটা ক্ষতি হয়েছে। বর্ষার পানি নেমে গেলে আবার শুন্যস্থানে গাছ লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন।
পাঁচবিবি উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সহকারি প্রকৌশলী মোস্তাক আহমদ বলেন, উপজেলার মোহাম্মদপুর ইউপির পূর্ব আংড়া ব্রীজ থেকে কলন্দপুর শশ্মাসন ঘাট পর্যন্ত তুলশীগঙ্গা নদীর উভয় পাড় জুড়ে বৃক্ষ রোপন করা হয়। তিনি আরো বলেন, সাড়ে ৩ কিঃমিঃ নদীর পাড়ে মোট ১৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.