|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকের বাড়ী থেকে মোটরসাইকেল চুরি
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকের বাড়ী থেকে মোটরসাইকেল চুরি
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গভীর রাতে সাংবাদিকের বাড়ি থেকে মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সাংবাদিক জাহাঙ্গীর আলম চমকের ব্যবহৃত লাল রঙের ১৬০ সিসির ইঞ্জিন চালিত পালসার মোটর সাইকেল শনিবার দিবাগত রাত ১ টা থেকে রাত ২ টার মধ্যে যে কোন সময় তার বাড়ি থেকে চুরির ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গতকাল শনিবার সকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক প্রতিদিনের ন্যায় তার বসত ঘরে পাশের ঘরের ভিতর মোটর রসাইকেল রেখে গিয়া ঘুমিয়ে পরেন। একই দিন ভোর সাড়ে ৫ টার দিকে তার মা মোটর সাইকেল রাখা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ছেলেকে জানান। পরে জাহাঙ্গীর আলম চমক ঘরে গিয়ে দেখেন তার মোটর সাইকেল টি যেখানে রাখা ছিলো সেখানে নেই। অজ্ঞাতনামা চোরেরা গভীর রাতের যে কোন সময় ঘরের দরজা খুলে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই সাথে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ কর্তকর্তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেছেন।
মোটরসাইকেল চুরির ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.