|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আমিরাতে বুড়িচং প্রবাসীদের উদ্যােগে সাজ্জাদ হোসেনকে সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে বুড়িচং ব্রাক্ষ্মনপাড়া'র প্রবাসীরা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেনকে সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে কুমিল্লা-০৫ বুড়িচং ব্রাক্ষ্মনপাড়ার প্রবাসী বাংলাদেশিদের উদ্যােগে দুবাইয়ের দেরা ফনিক্স হোটেলের হল রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাগর দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদ হোসেন স্বপন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা বুড়িচং ব্রাক্ষ্মনপাড়া'র প্রবাসীদের মধ্যে থেকে আজ আমাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয়।সংযুক্ত আরব আমিরাতে আমার বুড়িচং ব্রাক্ষ্মনপাড়া'র প্রবাসী ভাইদের দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশের মাটিতেই আছি।
তিনি সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আন্তরিকতা ও ধন্যবাদ জানিয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকার আহবান করেছেন।
তিনি বলেন, আপনারা জানেন উপজেলার সকল উন্নয়ন মূলক কাজ করে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান আজ বাংলাদেশ উন্নয়ন হয়েছে। আমার এলাকায় স্কুল কলেজ হাসপাতাল রাস্তা ঘাট সহ বাকী উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা ০৫ আসনে জাতীয় সাংসদ নির্বাচনে পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিআইপি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল মজুমদার,ওমর ফারুক মোসলেম,মো: রাসেল আহম্মেদ,মনির হোসেন,মো: মোজ্জামেল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ইউনিটির ইউ এই'র সভাপতি ও এস এ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, ও সার্ক সভাপতি ও মাই টিভি সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল সহ
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ প্রবাসী বাংলাদেশীরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.