|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এসএসসি পাস শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছন সাভার পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম।
আজ এক অভিনন্দন বার্তায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম বলেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরীক্ষায় উত্তীর্ণদের সফলতা কামনা করছি। আর তোমরা যারা যেকোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে ভাল প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবে।তাই তোমাদের অধিক মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের মেধা দিয়ে একজন সুনাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের সেবা করবে, এই প্রত্যাশা করছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.