|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মিরসরাইয়ের ডিএসবি আতিক চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ নির্বাচিত
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই থানার ডিএসবি মোহাম্মদ আতিকুর রহমান সরকার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ডিএসবি নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এসময় আতিকুর রহমান সরকারকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার।আতিকুর রহমান সরকার ২০০৭ সালে পুলিশে যোগদান করেন। তিনি বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালের নভেম্বর মাসে ডিএসবিতে আসেন তিনি।এ বিষয়ে মোহাম্মদ আতিকুর রহমান সরকার বলেন, পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.