|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৩
"সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন" এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালতি হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব - উল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান,উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন,ওসি মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট এবং ভিডিও ডকুমেন্টারি উপস্থাপনা করা হয়। স্টল ভিত্তিক সকল দপ্তর তাদের কার্যক্রম উপস্থাপন ও সেবা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.