|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক -১
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৩
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ৪'শ পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জিয়ারুল উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় এলাকার মৃত. আয়েজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা রয়েছে, রবিবার সকাল ৭ টায় এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪'শ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর একাধিক মাদক মামলার আসামি জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.