|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁর পত্নীতলায় যুবতীকে ধর্ষণের মামলায় ২ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৩
নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের ঐতিহাসিক দিবর দিঘী এলাকায় এক যুবতী ২০ কে আমবাগানের মধ্যে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে রবিবার (২৩ জুলাই) কোর্টে প্রেরণ করেছে গ্রেপ্তারকৃতরা হলো- দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায় শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে এগারো টার দিকে, ভিকটিম (২০) এর সাথে তার প্রেমিক মোঃ সবুজ রানা ( ২৫) পিতাঃ অজ্ঞতানামা সাঃ কুটইল দুইজন একসাথে দিবর দিঘিতে আম বাগানে ঘোড়ার সময় আসামি দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) এর সহযোগিতায়, তাদের দুজনের নাম ঠিকানা জিজ্ঞেস করার পর ভিকটিম (২০)এর প্রেমিক সবুজ রানা ভয়ে দৌঁড়ে পালিয়ে যায়। সেই সুযোগে কামরুজ্জামান এবং তার বন্ধু সহযোগী আসাদুল এর সহযোগিতায় ভিকটিমকে দিবর দীঘিতে আম বাগানে ভিতরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে মর্মে জানা যায়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে থানায় ধষর্ণ মামলা রুজু হয়েছে দু’জন আসামিকে গ্রেপ্তার করে আজ রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৩/৭/২৩
নওগাঁ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.