|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খরাদীর পরিচালনায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক,আনিছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার,আবু সায়েম প্রামাণিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম,কৃষক লীগ নেতা বোরহান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার মন্ডল,শ্রী নির্মল সরকার,সজল সরকার,সাইফুল ইসলাম,মনিরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফজেল,শাহিন আলম,মুসা প্রামণিক,ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শুভ, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সহ প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.