|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
তিন দিনের সফরে রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনে তিনদিনের সফরে আগামী
২৩ জুলাই রোমে যাচ্ছেন।ফুড অ্যান্ড এগ্রিকালচার
অর্গনাইজেশনের উদ্যোগে আয়োজিত খাদ্য সম্লেলনে অংশ গ্রহণের জন্য রোমে যাবেন তিনি। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও
দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি জানান, ইতালিতে অনেক বাংলাদেশি থাকেন। দেশটিতে তাদের বসবাস নিয়মিত করার জন্য আমরা অনুরোধ করবো। এছাড়া সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি ইতালিতে রয়েছেন। তাদের একটি বড় অংশই সেখানে অবৈধভাবে অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব জানান, ১৪ থেকে ১৫টি রাষ্ট্রের প্রধান বা সরকারপ্রধান খাদ্য সম্মেলনে অংশগ্রহণ করবেন। এরমধ্যে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাইডলাইনে বৈঠকের সম্ভাবনা আছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.