|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ইয়াবা পাচারের সময় রোজিনা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্ধ করা হয়েছে।রোজিনা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ব্লক ই-এর বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়। এ সময় তাকে সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্ধ করা হয়েছে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক অভিযানে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.