|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আবুধাবিতে এক হাজারের অধিক কর্মচারী ও কর্মকর্তা নিয়ে মেয়ের বিবাহ দিলেন সাইদুল ইসলাম
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৩
পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের নানা বিলাসিতা নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনাম হয় প্রতিনিয়ত।ভারতীয় উপমহাদেশের ধনী ব্যক্তিদের আলোচনা কিছুটা বেশীই বলা যায়।কিন্তু বাংলাদেশের কয়জন ধনী ব্যক্তি সেই শিরোনামে উঠে এসেছে সেটায় বলা বাহুল্য। এক হাজারের অধিক কর্মচারী ও কর্মকর্তা নিয়ে মেয়ের বিবাহ দিলেন
সাইদুল ইসলাম। সেই অনুষ্ঠান ঘিরে আলোচনার জন্ম দিয়েছে আবুধাবিতে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির
স্বনামধন্য ব্যবসায়ী ইব্রাহিম আল সাফাদী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাইদুল ইসলাম এর মেয়ে নুরজাহান ইসলাম এবং মামুনুল ইসলামের বিয়ে ঘিরে আয়োজন করা হয় এক ভিন্নধর্মী অনুষ্ঠানের।যেখানে ১০০০ এর উপরে কর্মকর্তা কর্মচারীকে পুরস্কৃত করা হয়। মূলত বিয়ে বাড়িতে গিফট নেয়ার প্রচলন থাকলেও ভিন্নধর্মী এই বিয়েতে উল্টু গিফট দেয়ার প্রচলন শুরু করেন।
এতে খুশি বিয়েতে আমন্ত্রিত অতিথিরা।
গায়ে হলুদ, মেহেদী সন্ধ্যা, বধূবরণ, রিসিপশন, নাচ গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান হল। আল অরগওয়ানা ওয়েডিং হল যেখানে বর কনেকে হাজির করে সাধারণ শ্রমিকদের সাথে পরিচয় করে দেওয়া হয় এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা রাখা হয়। এই বিয়ের সবচেয়ে বড় আয়োজন হয় আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেল বল রুমে।
হলুদ আয়োজন গুলোতে বাংলাদেশী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ভারতীয় সংগীতের জমকালো আয়োজনও ছিল চোখে পড়ার মত।সবকটি অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে।আলোচিত এই বিয়ের ফলে দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.