|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
নীলফামারীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৩
নীলফামারীতে আন্তঃ দেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী(৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বামন ডাঙ্গা নামক গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
কৌশলা রানী ওই এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান তিনি। এরপর সেখানে ছাগল বেঁধে তাদের জমি থেকে পাট শাক তুলে বাড়ি ফিরতেছিলেন তিনি। এসময় পার্বতীপুর থেকে চিলাহাটি গামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসতেছিল। হটাৎ তিনি তার ছাগলটিকে রেললাইনের ওপর দেখতে পান। পরে ছাগলটিকে বাঁচানো চেষ্টা করতে এগিয়ে যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আজম বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।”
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.