প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ
শ্রীনগরে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় জাতীয় করনের দাবীতে বিদ্যালয়ে তালা

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মাধ্যমিক উচ্চ বিদ্যালয় গুলি জাতীয় করনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কর্তৃক আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষন করেছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অনেক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে গত ১১/০৭/২০২৩ তারিখ হইতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।
১৬জুন রবিবার শ্রীনগর উপজেলার ৮টি স্কুল এ কর্মসূচি পালন করে।প্রতিষ্ঠান গুলো হচ্ছে মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনিস্টিটিউশন, হোসেন আলী উচ্চ বিদ্যালয়, রুশদী উচ্চ বিদ্যালয়, শিবরামপুর উচ্চ বিদ্যালয়, মদনখালী উচ্চ বিদ্যালয়, কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় বাঘরা স্বরুপচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল স্কুল।এ সময় মজিদপুর দয়হাটা কফিলউদ্দীন চৌধুরী ইনিস্টিউট
তালা বন্ধ রেখে শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসে, পরবর্তী তে শিক্ষক রা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে।
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি এবং মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস বলেন এটা আমাদের প্রানের দাবি ও ন্যায্য দাবি। এই দাবি পূরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজ শ্রীনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কর্ম বিরতি সহ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে যোগদান করেছেন শিক্ষকবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.