|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৩
ঢাকার সাভার ও ধামরাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষে বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর জাতীয় পাটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাভার পৌর জাতীয় পাটির সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ।
এছাড়াও সাভার উপজেলা ও পৌর জাতীয় পাটি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে মডেল মসজিদে হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম দেওয়া হয়।
এদিকে ধামরাইয়ে স্হানীয় জাতীয় পাটির উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.