|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফুলগাজী প্রেসক্লাবের কমিটি গঠন জহিরুল ইসলাম জাহাঙ্গীর সভাপতি জামাল উদ্দিন সজীব সম্পাদক নির্বাচিত
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৩
ফেনীর ফুলগাজীতে কর্মরত বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিদের নিয়ে, গতকাল বুধবার ১২ জুলাই আল কাশেম মার্কেটের অস্থায়ী কার্যালয়ে, ১১ সদস্য বিশিষ্ট ফুলগাজী প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
সবার সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমার ফেনীর ফুলগাজী প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন সজীব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তনু সরকার সহ-সভাপতি, দৈনিক ভোরের কাগজ। ফরহাদ চৌধুরী সহ সভাপতি, দৈনিক প্রতিদিনের কাগজ। আবু সাঈদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেসটিনি।
তানভীর চৌধুরী সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালবেলা ও ফেনীর তালাশ,মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ঝন্টু, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার। দপ্তর সম্পাদক মহিউদ্দিন মহি (সাপ্তাহিক নির্ভীক),। জিয়াউর রহমান জিয়া, সমাজ কল্যাণ সম্পাদক অগ্নি বার্তা।নিজাম উদ্দিন পাটোয়ারী কার্যনির্বাহী সদস্য, সাপ্তাহিক উদয়। রাজীব চন্দ্র দাস কার্যনির্বাহী সদস্য, দৈনিক আমার সংবাদ।
এই কমিটি আগামি এক বছরের জন্য গঠন করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.