|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৩
সাভারে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
রবিবার গভীর রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর সুপার ক্লিনিক এর সামনে এঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সুপার ক্লিনিক এর সামনে কিশোর গ্যাং গ্রুপের একদল যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চার যুবককে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হলে অন্তত দশ জন আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে কি কারণে এমন ঘটনা তা জানা যায়নি। এছাড়াও আহতদের নাম পরিচয় ও পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে সাভারের কাতলাপুর এলাকায় চাঁদা না পেয়ে রাসেল নামের এক চাল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তার দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা লুটপাট করে সন্ত্রাসীরা।
এঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.