|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
খুলনার দাকোপে ৬ কেজি হরিণের মাংস পাচার কালে ১ – শিকারীকে বণবিভাগ আটক করেছে
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৩
খুলনার দাকোপে হরিণের মাংস পাচারকালে ১ শিকারীকে ৬ কেজি হরিণের মাংস সহ আটক বণবিভাগ।পশ্চিম বনবিভাগের সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্ত নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃতানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার ভোর চার টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সালেহা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটের রাস্তার উপর থেকে হরিণের মাংস সহ শিকারীকে আটক করেছে বন বিভাগের কর্মিরা।গ্রেফতার কৃত হরিণ শিকারী উত্তর কালাবগী গ্রামেরবাবর আলী গাজীর পুত্র আব্দুল রাজ্জাক গাজী(৪০)। এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বণবিভাগের ডিএফও ড,আবুনাসের মোহসীন হোসেন বলেন,এ ঘটনায় বণ্যপ্রাণী নিধণ আইনে মামলা দায়ের পুর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.