|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে ২৭টি ওয়ার্ডে গাছ বিতরণ করলেন মেয়র অমিতাব বোষ
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৩
"গাছ লাগান পরিবেশ বাঁচান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফরিদপুরে গাছ বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতির সকাল ১১টার পৌরসভার চত্বরে ২৭টি ওয়ার্ডের ৩৭ জন কাউন্সিলরদের মাঝে গাছ বিতরণ করেন পৌর মেয়র অমিতাব বোষ।
ফরিদপুর পৌরসভার উদ্যোগে এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও পুরুষ কাউন্সিলর সহ পৌর কর্মচারী কর্মকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে পৌর মেয়র বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাড়ি আশেপাশে কোন ফাঁকা জায়গা থাকলে সেখানে গাছ রোপন করতে হবে। তারি ধারাবাহিকতায় ধরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে চাই গাছ শুধু পরিবেশ রক্ষা করে না গাছ একটি মানুষের বেঁচে থাকার অবলম্বন। তাই গাছের উপকারিতা গুরুত্ব কতটুকু সেই সচেতনা নিজেদের পাশাপাশি জন সাধারনের মাঝে তুলে ধরতে হবে। আপনারদের সহযোগিতা করার জন্য আমি সর্বদা আমি প্রস্তুত। তিনি বলেন আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকেই আমার পৌরবাসি যে সকল ধরনের সুবিধা নিয়ে বসাবাস করতে পারে আমি সেই লক্ষে কাজ করে যাচ্ছি, তব পৌরসভা আয়তনে অনেক বড় হওয়ায় এবং যেটুকু বাজেট এই পৌরসভার জন্য রয়েছে তা দিয়ে কাজ করতে আমার বেক পেতে হয়। তবুও আমি খুশি আপনাদের সেবা করতে পেরে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.