|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আসলো বর্ষা
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৩
আসলো বর্ষা ডাকলো বান,
পুকুর নদী পেয়েছে প্রাণ।
মাছের বাড়ি খুশির দিন,
বাজলো বাদ্যি ধিনার ধিন।
ঝরছে বৃষ্টি অঝোর ঝরা,
লক্ষণ নাই আসতে খরা।
পড়ছে বৃষ্টি সারাটা দিন,
মনেরি দ্বার হয়েছে ক্ষীণ।
অমৃত বারি ঝরছে দেখে,
বিটপী নাচে মাখন মেখে।
সতেজ হলো সকল তরু,
শান্ত শীতল হয়েছে মরু।
ছুটছে হাঁস পুকুর পানে,
সবাই মুগ্ধ বৃষ্টির গানে।
খাবার পাবে এবার সবে,
আনন্দে তাই সরব হবে।
বিলের মাঝে শাপলা ফুল,
গভীরে তার রয়েছে মূল।
জলের মাঝে লাগছে বেশ,
মনেতে নাই খুশীর শেষ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.