|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৩
ফরিদপুরে নানান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,সহ শহরতলী শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ও কেককাটা অনুষ্ঠিত হয়
ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ও সংগঠনের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মাঈন উদ্দিন মানু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজমুন নাহার সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে দিবসটি উপলক্ষে জেলা যুব মহিলা লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহরীন শেখ অয়নিকা এর সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল তুহিন,কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুদ্দোহা জাহের, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান,সহ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুব মহিলা লীগের ৩ নং যুগ্ম আহবায়ক রাবেয়া আক্তার বৃষ্টি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.