|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
খাটের নিচে গাঁজা, ব্যবসায়ী গ্রেপ্তার-DBO-news
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৩
দিনাজপুরের বিরামপুরে দুই কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (০৩ জুলাই) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর ব্যাপারীপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলামকে গাজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত. তয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, সোমবার রাতে সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদপুর ব্যাপারীপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশিকরে খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো পলিথিন দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সিরাজুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.