|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জুলফিকুল সিদ্দিকীর ৩য় মৃত্যু বার্ষিকী আজ-DBO-news
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৩
ফেনীর ছাগলনাইয়া উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঘোপাল ইউনিয়নের কৃতি সন্তান জুলফিকুল সিদ্দিকীর ৩য় মৃত্যু বার্ষিকী আজ। ২০২০ সালের জুলাই ৩ তারিখে তিনি মৃত্যু বরণ করেন। অনেক গুনে গুনাম্বিত এই মানুষটির মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক ও সামাজিক ভাবে নেওয়া হয়েছে অনেক কর্মসূচি।
তিনি অত্র ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সামাজিক, সাংগঠনিক বিভিন্ন ভাবে পরিচিত মুখ ছিলেন। মাত্র ৫২ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান।
ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক এফএম আজিজুল হক মানিক শোকবার্তায় বলেন, দীর্ঘ পথ চলায় আমরা পাশাপাশি ছিলাম। আল্লাহ যেনো মরহুম জুলফিকুল সিদ্দিকিকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মরহুম জুলফিকুল সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ঘনিষ্ঠ সহচর বন্ধু, পারিবারিক আত্মীয় হাজী মহসিন আলী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, জুলফিকুল সিদ্দিকীর শূন্যতা পূরণ হওয়ার মত নয়। প্রকৃত অর্থে তিনি একজন মেধাবী ভালো মানুষ ছিলেন।
আমার জানামতে তিনি মানুষের উপকার ছাড়া ক্ষতি করেননি। আমি তাহার আত্মার মাগফেরাত কামনা করছি। শোক সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ যেন এই মানুষটিকে বেহেস্তে এর উচ্চতম মাকাম দান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.