|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লালমোহনে জমিজমা বিরোধ নিয়ে ঘর বাড়ি দখলের পায়তারার অভিযোগ -DBO-news
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৩
ভোলার লালমোহনে জমি জমা বিরোধের ধরে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রমগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান বাড়ির, হাবিবুর রহমান ছেলে ফিরোজ মিয়া এই অভিযোগ করেন।
ফিরোজ মিয়া বলেন, আমার একই বাড়ির নাসির গংরা আমার কোন এক আত্মীয় থেকে জমি দলিল করেছে, এখন সে জোরপূর্বভাবে আমার ঘরবাড়ি দখলের পাঁয়তারা করছে। আমি তার কাছে কোন জমি বিক্রি করি নাই, কে, বা কারা করছে আমি তাও জানিনা।
গত বৃহস্পতিবার দুপুরে নাছির (৬২) মনির (৩৫) রাশেদ (৩০) আরশাদ (২৬) নাছিরের স্ত্রী বিনু বেগম, (৫০) আরশাদ স্ত্রী হালিমা বেগমসহ সকলে মিলে হামলার করে। এবং আমাকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয় তারা বলে আমার নাকি এখানে কোন সম্পত্তি নাই।
এর আগেও সে গত কয়েকবার আমার উপর একাধিক হামলা করে, ঈদের দিন আমার বাড়িতে হামলা করে আমার ঘরের চারপাশের বেড়া এবং বাথরুম ভেঙে দিয়েছে।আমি সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসির গংরা কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে তারা বলছে এটা নিয়ে কয়েকবার শালি শুরু হয়েছে ফিরোজ মিয়া কোন কাগজপত্র দেখাতে পারে নাই এই সম্পত্তি আমাদের আমরা এটা দখলে যাবোই।
এ বিষয়ে লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে শালিসি চলমান রয়েছে, ঘর বাড়ি হামলার কোন অভিযোগ পাইনি। অভিযোগ করলে অবশ্যই আইনের ব্যবস্থা নেব।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.