|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৩
সাভারে নুর ইসলাম নামের (৫৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এঘটনায় নিহতের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়,সাধাপুর এলাকায় নির্জন একটি পরিত্যক্ত বাড়িতে কেয়ারটেকার হিসেবে ধামরাইর সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নুর ইসলাম ও তার স্ত্রী ইতি বসবাস করতেন। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করলেও নুর ইসলাম বাসাতেই থাকতেন।
পরে রাতে দুর্বৃওরা তাকে ঘরের মধ্যে ঢুকে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে রাতে নিহতের স্ত্রী পোশাক কারখানায় কাজ শেষে বাসায় এসে ¯^ামীর রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এঘটনায় নিহতের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.