|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুলিয়ারচর এমপি’র ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৩
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কুলিয়ারচরে উপজেলায় মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুন) বিকেলে কুলিয়ারচর উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উপকার ভোগীদের মাঝে উক্ত অনুদানের চেক বিতরণ করেন, প্রধান অতিথি ভৈরব -কুলিয়ারচর এর স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি'র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান এর সঞ্চালনায়, উক্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ আবদুল সাত্তার মাষ্টার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আলো মামুন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক আবুবক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, উসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল্লা, উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, উপজেলায় মোট ৯৭ জন্য উপকার ভোগীদের মাঝে উক্ত অনুদানের চেক বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.