|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাগাতিপাড়ায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৩
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে মালঞ্চি বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কর্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন নাটোর -১( লালপুর, বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু ও সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, দ্বীপক কুমার কুণ্ড,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনব্যপি অনুষ্ঠানে বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.