|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানালেন যুবলীগের নেতা ফারুক-DBO-news
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৩
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা জেলা যুবলীগের নেতা এস এস জাহেরুল আহসান ফারুক।
আজ ২৩ জুন শুক্রবার তিনি বিবৃতিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন করোজ্জ্বল একটি উজ্জ্বল দিবস। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৩ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ-পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা বাংলাদেশজুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ছয় দফার আন্দোলন ও ’৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।’
তিনি বিবৃতিতে বলেন, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ঢাকা জেলা যুবলীগের পক্ষ থেকে আমি প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ঢাকা জেলা যুবলীগের পক্ষ থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দেশবাসীর প্রতি আহ্বান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলব।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.