|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন-DBO-news
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৩
গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের দেশব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচী পালনের অংশ হিসেবে মীরসরাইয়ের সকল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে গ্রামীণ ব্যাংকের বিশেষ কর্মসূচীর আওতায় পরাগলপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম জোনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম, পরাগলপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আছলাম হাবিবসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার সদস্যদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.