|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁ আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার সামসুর রহমান মাদানী নামে এক জন নিহত-DBO-news
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৩
নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছামসুর রহমান মাদানী (৫০) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এসময় ইব্রাহিম হোসেন (১৬) নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ছামসুর রমহমান আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা রহমানিয়া কওমী মাদ্রসার সুপার। সে রাণীনগর উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত জান্নাত সরদারের ছেলে এবং আহত ইব্রাহিম সোনাইডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। মঙ্গলবার রাত অনুমান সোয়া ১০টায় এঘটনা ঘটে।
অত্রমাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, রাত সোয়া ১০টা নাগাদ মোটরসাইকেলে মাদ্রাসার ছাত্র ইব্রাহিমকে সাথে নিয়ে সুপার ছামসুর রহমান কিছু নাস্তা কিনার জন্য আত্রাই সদরে যাচ্ছিলেন। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের আত্রাই পল্লীবিদ্যু’ সাবষ্টেশনের একটু অদুরে মোড়ে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে যায়। এসময় লোকজন দেখতে পেয়ে তাদেরেকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছামসুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইব্রাহিমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাতেই আত্রাই হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.