|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাইমচরে নবাগত কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকারের যোগদান-DBO-news
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৩
নবাগত চাঁদপুরের হাইমচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শাকিল খন্দকার যোগদান করেছেন।
তিনি রবিবার হাইমচর উপজেলা কৃষি অফিসে যোগদান করেছেন। তিনি ৩৬তম বিসিএস ব্যাচের একজন মেধাবী,দক্ষ কর্মকর্তা। যোগদানের পর নবাগত কৃষি অফিসার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নূর হোসেন পাটওয়ারী কার্যালয়ে দেখা করলে তাকে ফুল দিয়ে বরণ করেন।
এর আগে তিনি কর্মরত ছিলেন
কৃষি সম্প্রসারণ অফিসার, লাখাই, হবিগঞ্জ - ১০/০৩/২০২১ থেকে ২৯/০৫/২০২৩ খ্রি: পর্যন্ত, কৃষি সম্প্রসারণ অফিসার, মাধবপুর, হবিগঞ্জ ৩১/০৮/২০২০- ০৯/০৩/২০২১,কৃষি সম্প্রসারণ অফিসার, বিশ্বনাথ, সিলেট ০৩/০৯/২০১৮- ৩০/০৮/২০২০। তিনি যোগদানের উদ্দেশ্যে উপজেলা কৃষি অফিসে পৌঁছলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে তাকে বরন করে নেন।
মোঃ শাকিল খন্দকার তার দক্ষতা দিয়ে কৃষিক্ষেত্রে অগ্রনী ভূমিকা রেখে দায়িত্ব পালন করে কৃষিকে আরও এগিয়ে নিবেন,এমনটাই প্রত্যাশা হাইমচরবাসী। মোঃ শাকিল খন্দকার তার জেলা : নরসিংদী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.