|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু –DBO-news
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৩
ফরিদপুরের চরভদ্রাসনে বিষধর সাপের কামড়ে শেখ লাবলু (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা নমুর ছাম গ্রামের শেখ মনিরুদ্দিন ওরফে ময়নালের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ জুন) বিকালে বাড়ির সামনে কোলের পানিতে নেমে ঘাটে নৌকা বাধঁতে গেলে তার পায়ে বিষধর সাপে কামড় দেয়।
কামড়ের ঘটনাটিকে সে গুরুত্ব না দিয়ে সময় কালক্ষেপন করতে থাকে।এক পর্যায় তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে যান।ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.