|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মিরসরাইয়ে ছাত্রদল নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল –DBO-news
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৩
মিরসরাই উপজেলা ছাত্রদলের নারী কর্মী নাদিয়া নুসরাতকে হে-নস্তার প্রতিবাদে এবং আটককৃত নাদিয়া নুসরাতকে ২০২২ সালের ডিসেম্বর মাসের অ-গ্নিসংযোগ ও ভা-ঙচুর (মামলা নং ৩) মামলায় গ্রেফতারের প্রতিবাদে আজ সকালে মিরসরাই সদরে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন সমর্থিত উপজেলা ছাত্রদল, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা৷ মিছিলটি ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর প্রদক্ষিণ করে মিরসরাই থানার পশ্চিমপাশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়৷ চট্টগাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ভাইয়ের নির্দেশে ছাত্রদল নেত্রী নুসরাতের মুক্তি এবং পারিবারিক সকল বিষয়ে দায়িত্ব নিয়েছেন মিরসরাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.