|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালীর বাউফলে ব্যাবসায়ীর আত্মহত্যা-DBO-news
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৩
,পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরে গোপাল চন্দ্র দাস (৬১) নামের এক ব্যাবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বেলা সারে ১২ টার দিকে কালাইয়া বন্দরস্থ ভাড়াটিয়া বাসায় আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, গোপাল দাসের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে বরিশাল পড়াশোনা করছে এবং ছোট ছেলে ঢাকায় একটি সেলুনে কাজ করছে। গোপাল দাস দীর্ঘদিন পর্যন্ত হৃদরোগে ভুগছিলেন। অপরদিকে আর্থিক অনটন থাকায় শারিরিকভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছিলেন। শনিবার বেলা ১২ টার দিকে স্ত্রী লক্ষী রানী ঘরের কাজ সেরে আম নিয়ে বৃদ্ধ বাবা-মাকে দেখতে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার আমতলা গ্রামে যায়। বড় ছেলে সৌরভ বাবাকে ঘরে রেখে বাহিরে যায়।
দুপুর একটার দিকে বড় ছেলে ঘরে এসে বাবাকে আড়ার সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার দেয়। পরে আসপাসের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.