|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত –DBO-news
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৩
নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটি ২০২৩-২৪ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ (এপ্রিল) বিকেলে শহরের ফুড প্যালেসে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর উদ্যোগে আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন জলিল জন।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু।
এসময় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস. এম আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি সরদার সালাউদ্দীন মিন্টু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাডশহীদ হাসান সিদ্দিকী স্বপন,কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, এপিপি এ্যাড. মোজাহার আলী প্রমূখ।উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্বে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.