|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁসদর উপজেলার উল্লাসপুর গ্রামে পুকুর থেকে অজ্ঞাত হিন্দু নারীর মৃতদেহ উদ্ধার-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৩
নওগাঁসদর উপজেলার উল্লাসপুর গ্রামে পুকুর থেকে অজ্ঞাত হিন্দ
নওগাঁসদর উপজেলার উল্লাসপুর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত হিন্দু নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর দিঘির পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।--
স্থানীয়রা জানায়, সকালে ওই দিঘিতে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে মরদেহটি পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।---
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.