|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নবাগত ওসির সঙ্গে নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ মতবিনিময়।–DBO-news
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৩
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নবাগত ওসি আশিকুর রহমান আশিকের সঙ্গে নাগেশ্বরী প্রেসক্লাব বি এস সি মোড়ের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন ) থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আশিকুর রহমান আশিক বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ,পুলিশ ও সাংবাদিক কাঁদে কাদ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,ধর্ষন,নারী নিযার্তন,বাল্যবিবাহ,চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এ সময় আরো বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাব বিএসসি মোড় নাগেশ্বরীর সভাপতি ও জামতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি আব্দুস সালাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ফয়সাল শামিম, আব্দুল কাইয়ুম, সদস্য জাকির হোসেন জুয়েল, রবিউল ইসলাম রুবেল, মজিদুল ইসলাম, রুবেল সিদ্দিকি, রুহুল আমিন, লোকমান হেকিম লিটন, আজান সহ অনেকেই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.