|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ভারতে মারা গেলেন-DBO-news
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন(৩৭) মারা গেছেন। ১১.০৬.২৩ইং তারিখ রোজ রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে ট্রেনিং অবস্থায় মারা যান।নির্বাহী অফিসার গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের গ্রামের বাড়ী বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় শোকের ছায়া নেমে আসে।
তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর কিছু সময় পর দুই সন্তান নিয়ে বাউফলের সরকারী বাসভবন থেকে আমতলি উপজেলায় গ্রামের বাড়ি চলে যান।
পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আল আমীন ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’
পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.