|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নান্দাইলে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলার মৃত্যু-DBO-news
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল-তাড়াইল সিএন্ডবি সড়কে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারী বয়স আনুমানিক (৬০)নিহত হয়েছে।শনিবার সকালে শিমুুলতলা বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।পথচারী ও বাজারের ব্যবসায়ীরা
ধারণা করছে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। বাজারের ব্যবসায়ীরা আরো জানান, গতকাল রাতেও এই মহিলাকে বাজারের আশপাশে ঘুরতে দেখা গেছে ।তার নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.