|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে আটপাড়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৩
শ্রীনগরে আটপাড়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে রবিবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদে এ ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ।
আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সচিব মোবারক হাসান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য আশুরা আক্তার শিল্পী, জরিনা বেগম,পারভীন বেগম,২নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃমেছের আলী খান, ৩নংওয়ার্ড ইউপি সদস্য মোঃ নিয়ামতউল ইসলাম, ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ, তপন হাওলাদার,রানা হাবিবুল্লাহ মিয়া,মোঃমোস্তাফিজুর রহমান খাঁন,নান্নু সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম,হিসাব সহকারী এনামুল হক প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.