|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৩
শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।২৮মে রবিবার বেলা১১টার সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করা হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃনাজির হোসেন এর সভাপতিত্বে ও পরিষদের ভারপ্রাপ্ত সচিব মোকছেদুল করিম এর সঞ্চালনায় উন্মুক্ত পরিবেশে জনসম্মুখে এই বাজেট পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাদেক পাঠান ,আলী হোসেন,মোঃ হারুন,নুরে আলম মিঠু,মোঃ আব্দুর রব,মোঃ রাজু সারেং,শ্যামসিদ্ধি ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.