|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে তন্তর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৩
শ্রীনগরে তন্তর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগরে তন্তর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।২৮মে রবিবার বেলা১১টার সময় তন্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করা হয়।
তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর এর সভাপতিত্বে ও পরিষদের সচিব সোহেল রানার সঞ্চালনায় এই উন্মুক্ত পরিবেশে জনসম্মুখে পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,তন্তর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম,হুমায়ন সিকদার,আলমগীর হোসেন,আজিজ সিকদার,মোঃসাজ্জাদ হোসেন,আবুল হোসেন,মাহমুদ ইউসুফ সাগর,মোঃসফিকুল ইসলাম মিঠু,মোঃমামুন হোসেন,মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার চৌধুরী অনু ,আলেয়া বেগম,পারভিন সুলতানা সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা,সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.