|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধামইরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
ধামইরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৬ মে) দুপুর ২টায় জয়পুরহাট র্যাব ক্যাম্প এর একটি চৌকস অপারেশনাল দল, ভারপ্রাপ্ত কাম্পানীর অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্ব উপজেলার ইসবপুর নামক এলাকা থেকে তাদের আটক করে। আটক আসামিরা হলো ১। মো. আল মাহমুদ দেওয়ান (৩০), পিতা- মৃত. মফিজ দেওয়ান, গ্ৰাম- রামকৃষ্ণপুর, উপজেলা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, ২। মো. আব্দুল আলিম (৫৮), পিতা-মৃত. দফির উদ্দিন, গ্ৰাম-আজমপুর, উপজেলা- ধামইরহাট, জেলা- নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ করে আসছিল।
পরবরর্তীতে আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোট হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.